June 29, 2026, 1:48 am
শিরোনামঃ
মাগুরায় স্কুল কক্ষে আপত্তিকর অবস্থায় নারীসহ সহকারী শিক্ষক আটক মাগুরা ল কলেজের প্রথম হাইকোর্ট আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মিজানুর রহমানকে সংবর্ধনা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী   এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ কক্সবাজারে নিখোঁজের একদিন পর ৭ কিলোমিটার দূরে পর্যটকের লাশ উদ্ধার রাজশাহীতে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবসায়ী নিহত পৃথিবীতে ইরানের অস্তিত্ব থাকবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ; ২ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোর শহরের শংকরপুর এলাকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজন হতাহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

হতাহতরা হলেন, ওই এলাকার আলমগীর হাওলাদারের স্ত্রী সাবানা হাওলাদার (৩৫), পুত্রবধু জান্নাতুল ফেরদৌস (২৪) ও ছয় বছরের শিশু পুত্র সজীব হাওলাদার।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে স্ত্রী সাবানা হাওলাদারকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

আহত পুত্রবধূ জান্নাতুল বলেন, আমাদের বাড়ির বৈদ্যুতিক তার লিকেজ হওয়ায় সম্পূর্ণ বাড়ি বিদুৎতায়িত হয়ে যায়। এসময় বাড়িতে থাকা অবস্থায় আমি, আমার শাশুড়ি সাবানা ও ছোট দেবর সজীব আমরা সকলেই বিদ্যুৎস্পৃষ্টে আহত হই। পরে প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, আহতদের মধ্যে একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে আশঙ্কা মুক্ত রয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page