October 17, 2026, 4:24 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় আনসার ও ভিডিপি বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুন ২০২৪ খ্রিঃ তারিখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক বৃক্ষরোপণ অভিযান-২০২৪ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোমবার ২৯ জুলাই বিকাল ৩ টার সময় মাগুরা আনসার ও ভিডিপি জেলা কার্যালয় চত্বরে জেলা কমান্ড্যান্টের কার্যালয় আনসার ও ভিডিপি এর আয়োজনে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়। আর মাগুরা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা চত্বরে ২০ টি গাছের চারা রোপণ করা হয়। মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ (বিভিএম) জেলা এবং চার উপজেলায় ৭০৭ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেন। শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলায় ১৭০ টি গাছ অর্থাৎ ৫২১ টি গাছ এবং মাগুরা সদর উপজেলায় ১৭৭ টি গাছ বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, সদর উপজেলা টিআই ষষ্ঠী রাণী মজুমদার, টিআই মানিকুল ইসলাম, শালিখা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন, মহম্মদপুর আনসার ও ভিডিপি কর্মকর্তা নেস্তোয়ারা বেগম, শ্রীপুর আনসার ও ভিডিপি কার্যালয়ের টিআই মমতাজ ও টিআই টিপু বিশ্বাস সহ প্রমুখ। বনজ গাছের মধ্যে মেহগনি, সেগুন, শাল, গামারি ও ফলজ গাছের মধ্যে আম, কাঠাল, লেবু, কমলা, মাল্টা, জলপাই এবং ঔষধি গাছের মধ্যে নিম, হরিতকী ও চালতা গাছের চারা বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page