October 18, 2026, 7:15 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

মোবাইল নেটওয়ার্কে চালু হয়েছে ফোর-জি পরিষেবা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২৪ ঘণ্টারও বেশি সময় পর দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সিমের নেটওয়ার্কে চালু হয়েছে ফোর-জি পরিষেবা।

সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় ঢাকা পোস্টকে দেশের একটি মোবাইল অপারেটর কোম্পানির শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, বিকেল তিনটা থেকেই নেটওয়ার্ক ফিরেছে। সারা দেশেই এখন নিরবচ্ছিন্ন থ্রি-জি ও ফোর-জি পরিষেবা চালু রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এরই মধ্যে অপারেটর কোম্পানির ভেরিফাইড ফেসবুক পেজেও পোস্ট দেওয়া হয়েছে। বাংলালিংকের পক্ষ থেকে বলা হয়েছে ‘প্রিয় গ্রাহক, বাংলালিংক ফোর-জি ইন্টারনেট সেবা পুনরায় দেশজুড়ে চালু হয়েছে।’

এর আগে, গতকাল রোববার (৪ আগস্ট) বিকেলে কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ করে রেখেছে। যার জন্য গ্রাহকদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা দুঃখিত। এমন ক্ষুদে বার্তা গ্রাহকদের পাঠিয়েছে দেশের মোবাইল অপারেটর কোম্পানি।

গ্রামীণফোন কর্তৃপক্ষের পাঠানো ক্ষুদে বার্তায় গ্রাহকদের জানানো হয়েছিলো, ‘কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। এই পরিস্থিতিতে ইন্টারনেট সেবা দিতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

মূলত, শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় দুপুরের পর থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় সদ্য পদত্যাগ করা সরকার। এর ফলে কোথাও কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব কোনো কিছুই ব্যবহার করা যায়নি।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। ৩১ জুলাই বেলা দুইটার পর থেকে তা চালু হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page