November 28, 2026, 5:07 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সহকর্মী হত্যার পর ভারতে চিকিৎসকদের ধর্মঘট ; বিক্ষোভ জোরদার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চিকিৎসকরা শুক্রবার বলেছেন, তাদের এক সহকর্মীকে ধর্ষণের পর হত্যা করায় তারা দেশব্যাপী বিক্ষোভ ও ধর্মঘট আরো জোরদার করতে যাচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ড যা নারীর প্রতি সহিংসতার দীর্ঘস্থায়ী ইস্যুতে ক্ষোভ উস্কে দিয়েছে।
গত ৯ আগস্ট ভারতের পূর্বাঞ্চলীয় কলকাতা শহরের একটি সরকারি হাসপাতাল থেকে ৩১ বছর বয়সী ওই নারীর রক্তাক্ত ও বিভৎস লাশ উদ্ধার করা হয়। আর এ ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
নয়াদিল্লিতে সরকার পরিচালিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সস (এআইআইএমএস) হাসপাতালের চিকিৎসক শুভ্রঙ্কর দত্ত বলেছেন, ‘আমরা আমাদের সহকর্মীর বিচার দাবিতে আমাদের প্রতিবাদ জোরদার করছি।’
এমন নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবার বেশ কয়েকটি রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসকরা ‘অনির্দিষ্টকালের জন্য’ কাজ বন্ধ করে দিয়েছেন।
সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থায় একাধিক মেডিকেল ইউনিয়ন ধর্মঘট সমর্থন করেছে।
এ হত্যাকাণ্ডের নিন্দা জানাতে বুধবার রাতভর কলকাতার রাস্তায় হাজার হাজার মিছিল করেছে এবং এর পাশাপাশি মধ্যরাতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের শুরু হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page