April 27, 2026, 6:26 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বদলি হলেন ডিএমপির ৭ উপপুলিশ কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর ঢেলে সাজানো হচ্ছে পুলিশ-প্রশাসন। সেই ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

এর মধ্যে রয়েছেন ডিএমপির উপকমিশনার (ডিসি) ফারুক আহমেদকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে, ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের ডিসি মো. আসফিকুজ্জামান আকতারকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, রমনায় বদলির আদেশপ্রাপ্ত ডিসি মো. শাহরিয়ার আলীকে মতিঝিল বিভাগে, ট্রাফিক রমনায় বদলির আদেশপ্রাপ্ত রওনক জাহানকে উত্তরায়, ট্রাফিক ওয়ারীতে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ রুহুল কবীর খানকে তেজগাঁও বিভাগে, ডিএমপিরর রওনক আলমকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে এবং এই পদে কর্মরত মোহাম্মদ সোহেল রানাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ আদেশ দ্রুত কার্যকর হবে। সেইসঙ্গে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page