April 25, 2026, 10:49 am
শিরোনামঃ
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন কমলা হ্যারিস ; মুসলিম সংগঠনের সমর্থন প্রত্যাহার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস। তিনি বলেছেন, ইসরাইলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তার এ বক্তব্যের জের ধরে একটি মুসলিম সংগঠন কমলার প্রতি দেয়া সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।

ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলন বা ডিএনসির চতুর্থ ও শেষদিনে কমলা হ্যারিস সাংবাদিকদের বলেন, “আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমি সব সময় ইসরাইলের আত্মরক্ষা করার অধিকারের প্রতি সমর্থন দিয়ে যাব এবং আমি সব সময় বিষয়টি নিশ্চিত করব যে, ইসরাইলের আত্মরক্ষা করার সামর্থ্য আছে।”

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যার নিন্দা না জানিয়ে কমলা হ্যারিস বলেন, “গত ১০ মাসে গাজায় যা ঘটেছে তা বিধ্বংসী। বিপুল সংখ্যক নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন। মানুষের দুর্দশা সহ্য করার মতো নয়।”

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন আখ্যা দিয়ে দাবি করেন, তিনি এবং তার বস প্রেসিডেন্ট জো বাইডেন এমনভাবে কাজ করছেন যাতে চলতি বছরের শেষ নাগাদ সকল পণবন্দি মুক্তি পায় এবং ইসরাইলের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত হয়।

ডিএনসিতে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন কমলা হ্যারিস। তিনি যখন মনোনয়ন পান তখন ডিএনসির বাইরে হাজার হাজার মানুষ ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ বলে স্লোগান দিচ্ছিল।

এদিকে ডেমোক্র্যাট প্রার্থীর মুখে ইসরাইলের পক্ষে কথা শোনার পর ‘মুসলিম উইমেন ফর হ্যারিস’ নামক একটি মুসলিম সংগঠন কমলা হ্যারিসের প্রতি জানানো সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ডিএনসিতে ফিলিস্তিনের পক্ষে একজনকে কথা বলতে দেয়ার কথা ছিল, কিন্তু তা দেয়া হয়নি বরং কমলা তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বলে আমরা তার প্রতি সমর্থন পত্যাহার করে নিচ্ছি।

ধারনা করা হচ্ছে, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে মুসলিম ভোট ব্যাপকভাবে হারাবেন কমলা হ্যারিস এবং তার কারণ, এই প্রার্থী গাজা প্রসঙ্গে জো বাইডেনের নীতি অনুসরণ করার ঘোষণা দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page