October 18, 2026, 11:20 am
শিরোনামঃ
গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিডিআর বিদ্রোহ ; শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ রাইফেলসের সাবেক উপ সহকারী পরিচালক আবদুর রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

বাংলাদেশের বিডিআর হত্যা মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ২০১০ সালের ২৯ জুলাই জেল হেফাজতে মারা যান।

ঢাকা মহানগর হাকিম মো. আখতারুজ্জামানের আদালতে মামলাটি করেন আব্দুর রহিমের ছেলে আইনজীবী আব্দুল আজিজ।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৃত্যুর পর আর কোনো অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে কিনা তা আদালতকে জানাতে বলেন।

বিডিআর বিদ্রোহ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল, আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, ঢাকা কেন্দ্রীয় কারাগারের তৎকালীন কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল ও মির্জা আজম।

মামলায় বাদী অভিযোগ করেন, তার বাবা রাজসাক্ষী হতে রাজী না হওয়ায় তাকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page