August 28, 2026, 9:23 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বস্তায় আদা চাষে মহাসিনের বাজিমাত

স্টাফ রিপোর্টর : খাদ্যের স্বাদ বৃদ্ধিকরা ও ভেষজগুণে সমৃদ্ধ জনপ্রিয় মসলা আদার চাষ করে বাজিমাত করেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আদাচাষি মহাসিন আলী। মহেশপুর কৃষি অফিসের পরামর্শে প্রথম বারের মত তিনি পতিত জমির ঝোপঝাড় পরিষ্কার করে বস্তায় (ব্যাগিং পদ্ধতিতে) আদা চাষ করে সাড়া ফেলেছেন। তার দেখাদেখি এখন গাড়াবাড়িয়া গ্রামের অনেকেই বস্তায় আদা চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন।
উপজেলা কৃষি অফিসের পরামর্শে মহাসিন আদা চাষে আগ্রহী হয়ে ওঠেন, এরপর প্রনোদনার বীজ সার ও তাদের পরামর্শ নিয়ে চাষ শুরু করেন বলে জানান মহাসিন।
প্রথমে ছাই, জৈব সার ও বালু মিশিয়ে মাটি প্রস্তুত করেন। পরীক্ষামূলক ভাবে ৪ কাঠা জমিতে সাড়ে ৪শ’ বস্তায় মাটি ভরাট করে টবের মতো করেন তিনি। প্রতিটি বস্তায় তিন থেকে চারটি করে আদার চারা রোপণ করেন।
মহাসিন আলী জানান, এভাবে আদা চাষে সবচেয়ে বড় সুবিধা হলো পতিত জমিতে খুবই সীমিত খরচ আর অল্প শ্রমে চাষ করা সম্ভব।
একেকটি বস্তায় প্রায় দুই কেজি পর্যন্ত আদা পাওয়া যাবে উল্লেখ করে তিনি জানান,আদা গাছে পানির চাহিদা অনেক কম। আবার সার বা কীটনাশক ব্যবহার করতে হয় খুবই কম। মাঝে মধ্যে পাতা মরা রোগ প্রতিরোধে কিছু ওষুধ স্প্রে করতে হয়। এর বাইরে তেমন কোনো পরিচর্যা করতে হয় না। এভাবে আদা চাষ করে সহজেই লাভবান হওয়া যায়।
তিনি আরও জানান, প্রথম অবস্থায় অল্প পরিসরে চাষ করেছি। এ বছর যদি লাভ ভালো হয়। তাহলে আগামীতে আরও বড় পরিসরে আদা চাষ করবো। একটি বস্তায় চারা রোপণ করতে মোট খরচ প্রায় ৪৫ টাকা। কিন্তু একেকটি বস্তায় আদা পাওয়া যাবে প্রায় দেড় থেকে দুই কেজি। বর্তমানে দুই কেজি আদার বাজার মূল্য ২০০ টাকা।
মহাসিনের এ পদ্ধতিতে আদা চাষ দেখে এলাকার অনেক মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে আদা চাষ দেখতে আসেন অনেকে।
স্থানীয় বাসিন্দা জালাল হোসেন জানান, এভাবে আদা চাষ এর আগে আমি দেখিনি। এটি দেখার পরে আমাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা অমেলেন্দু কুমার প্রমানিক জানান, অনেকের আদা চাষের উঁচু জমি নেই। তাই পতিত জমিতে বস্তায় আদা চাষের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া বাড়ির পরিত্যক্ত জমিও কাজে লাগছে। গাড়াবাড়িয়া ছাড়াও বগা,পাতিবিলা,নাটিমা এলাকায়ও আদার চাষ হচ্ছে।
জানা যায়, আদা চাষে খুব বেশি খরচ নেই। একটি বস্তায় ১০ কেজি মাটি, চার কেজি জৈব সার, এক কেজি ভার্মি কম্পোস্ট দিতে হবে। সেখানে আদার বীজ লাগিয়ে দিলে ১০ মাসে ভালো ফলন আসে। পরীক্ষা মূলকভাবে বস্তায় আদা চাষ মহেশপুরে ভালো সাড়া ফেলেছে। উপজেলায় ১৩ হাজার ৭০০ বস্তায় আদার চাষ হয়েছে। সেখানে ১০-১২ টন আদা উৎপন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page