February 14, 2026, 11:31 am
শিরোনামঃ
নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি দিলেন ট্রাম্প খালিস্তানি নেতা হত্যার ষড়যন্ত্র ; যুক্তরাষ্ট্রের আদালতে ভারতীয় নাগরিকের দোষ স্বীকার নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আহ্বান ইউরোপের’ গণহত্যার ঘটনায় নিহত স্বজনদের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর সংহতি প্রকাশ  তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল ইসলাম ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ; ২টি স্থগিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি    বগুড়া-২ আসন ; জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম চেম্বারের কমিটি থেকে পদত্যাগ করলেন তরফদার রুহুল আমিন

বশির আলমামুন চট্টগ্রাম : চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।  বুধবার (২৮ আগস্ট) তিনি চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ বরাবর এই পদত্যাগপত্র জমা দেন। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (সিসিসিআই) দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।

তরফদার রুহুল আমিনের পদত্যাগের বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম চেম্বারের মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক।

তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড চট্টগ্রাম বন্দরে গুরুত্বপূর্ণ দুটি টার্মিনাল পরিচালনা করছে। তিনি গত বছরের ৮ আগস্ট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব নেন।

এর আগে নতুন একটি কমিটি দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় চট্টগ্রাম চেম্বারের পরিচালক হিসেবে পদত্যাগ করেছিলেন প্যাসিফিক জিনসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। সে সময় পদত্যাগপত্রে সৈয়দ মোহাম্মদ তানভীর চেম্বারের ‘বর্তমান পরিস্থিতিতে’ এই মেয়াদে চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানান।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, ‘চট্টগ্রাম চেম্বারের এই কমিটি ব্যবসায়ীদের স্বার্থে কোনো ভূমিকা রাখতে পারেনি। তাই আমার মনে হয়েছে, এই পদ থেকে আমার সরে দাঁড়ানো উচিত।’

গত বছর আগস্ট মাসে চট্টগ্রাম চেম্বারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালকেরা নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে পঞ্চমবারের মতো চেম্বারে ভোট হয়নি। নির্বাচিত পরিচালকেরা চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তৃতীয় সন্তান ৩২ বছর বয়সী ওমর হাজ্জাজকে সভাপতি নির্বাচিত করেন। এ নিয়ে অসন্তোষ থাকলেও প্রকাশ্যে কেউ কিছু বলেননি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page