October 12, 2026, 7:41 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

গাজায় গণহত্যা এবং ইউক্রেন যুদ্ধে পশ্চিমা অস্ত্র কোম্পানিগুলোর আর্থিক লাভ বেড়েছে লাফিয়ে লাফিয়ে 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী হামলার পর থেকে ইউরোপীয় ৭টি বড় অস্ত্র কোম্পানির পাশাপাশি আমেরিকার অস্ত্র উত্পাদনকারী কোম্পানিগুলোও লাভ লাফিয়ে লাফিয়ে  বেড়েছে।

ইউক্রেন এবং গাজা যুদ্ধের পর গত আড়াই বছরে আমেরিকা ও ইউরোপের প্রধান প্রধান অস্ত্র নির্মাতাদের বাজার মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পার্সটুডে আরও জানিয়েছে, এই দেশগুলো একদিকে তাদের মুনাফা এবং অস্ত্র নির্মাণ শিল্প বৃদ্ধির কথা ভাবছে, অপরদিকে বিশ্বের সবচেয়ে দুর্বিসহ মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে গাজাবাসী। গাজা এখন দুর্ভিক্ষের দিক থেকে পৃথিবীর সবচেয়ে খারাপ একটি ভূখণ্ড।

আর্থিক ও কৌশলগত অ্যাডভাইজরি ইনস্টিটিউট ‘অ্যাকিউরেসি’ জানিয়েছে, তাদের পর্যবেক্ষণে দেখা গেছে এই শিল্পে আমেরিকার ৭টি প্রধান কোম্পানি এবং তাদের ইউরোপীয় সহযোগীদের কর্মতৎপরতা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সবচেয়ে বেশি বৃদ্ধির ঘটনা ঘটেছে ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে, যখন গাজায় ইসরাইলি আক্রমণ শুরু হয়েছিল। সেই থেকে ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত অস্ত্র নির্মাণ শিল্প কারখানার তৎপরতা বেড়ে যায়।

এই ৬ মাসে সামরিক শিল্পের ১৪টি কোম্পানির বৈশ্বিক মূলধন ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেবল তাদের শেয়ারের মূল্যই নয়, লেনদেন হওয়া শেয়ারের পরিমাণও বেড়েছে।

২০২২ সালের প্রথম ৩ মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ফলে বিনিয়োগকারীরা ১.৪ বিলিয়ন ইউরো মূল্যের ইউরোপীয় কোম্পানির শেয়ার লেনদেন করেছে। বিগত ৮টি আর্থিক ত্রৈমাসিকের মধ্যে এটা সর্বোচ্চ সংখ্যক লেনদেন। ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে আমেরিকার কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন রেকর্ড ১.০৩ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও সহিংসতা বৃদ্ধির ফল।

এই সেক্টরে ইউরোপীয় কোম্পানিগুলোর শেয়ারের মূল্য তাদের উত্তর আমেরিকার সমকক্ষের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল (৩১ শতাংশের মোকাবেলায় ১২৯ শতাংশ)। বিশ্লেষকরা বলছেন আমেরিকায় এই বৃদ্ধির ঘটনা আগে থেকেই শুরু হয়েছিল, ইউরোপে ঘটেছে পরে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page