November 28, 2026, 4:13 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

প্রথম প্রচারাভিযানের সাক্ষাৎকারে মূল পরীক্ষার মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ার পর বৃহস্পতিবার তার প্রথম সাক্ষাৎকার দেবেন। হ্যারিস কঠিন প্রশ্ন থেকে আড়াল রয়েছেন বলে রিপাবলিকানদের তীব্র সমালোচনার পর হ্যারিস এই সাক্ষাৎকারের মুখোমুখি হচ্ছেন।
হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালজ জর্জিয়ায় প্রচারাভিযানের সময় সিএনএন-এর সাথে বসবেন, নির্বাচনের আর মাত্র ১০ সপ্তাহ বাকি আছে,এরমধ্যে জোর প্রচারণাকে ঘিরে নানা গুঞ্জনের একটি বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছেন হ্যারিস।
হ্যারিস একা সাক্ষাৎকারের মুখোমুখি না জন্য তার নিন্দা করেছেন ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র এবং ‘মানব ঢাল’ হিসাবে উদ্যমী মিনেসোটা গভর্নর ওয়ালজকে ব্যবহার করার অভিযোগ করেছেন।
হ্যারিসের দ্রুত উত্থানের পরে রিপাবলিকান প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প জনসাধারণের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ফিরে আসতে হ্যারিসের বিরুদ্ধে উস্কানি দিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ট্রাম্প এবং হ্যারিস মিশিগান ও উইসকনসিনের ভোটের লড়াইয়ে পৃথকভাবে প্রচার অভিযানে যোগ দেবেন।
২১ জুলাই হোয়ইট হাউসের রেস থেকে প্রেসিডেন্ট জো বাইডেন বাদ পড়ার পর হ্যারিস এবং ওয়ালজ প্রথম সিএনএন’র সাংবাদিক ডানা বাশের সাথে গভীর সাক্ষাৎকারের মুখোমুখি হবেন। যা স্থানীয় সময় রাত ৯:০০ টায় (০১০০ জিএমটি শুক্রবার) সম্প্রচার করা হবে।
শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে হ্যারিসের মনোনয়নের  পর এটিই প্রথম সাক্ষাৎকার। এই মনোনয়নের  পর ডেমোক্রেটদের মধ্যে উদ্যম ফিরে আসে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page