July 31, 2026, 7:59 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন কবে দিবে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হবে : ফখরুল ইসরাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছিলেন বিএনপি নেতারা।

আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সেখানে পৌঁছায়।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‌‘প্রধান উপদেষ্টা আজকে আমাদের ডেকেছিলেন আলোচনার জন্য। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস তার আন্তরিকতা, যোগ্যতা ও দেশপ্রেম দিয়ে  খুব দ্রুত একটা স্টেবল অবস্থায় দেশকে নিয়ে আসতে পারবেন। এবং একই সঙ্গে একটা নির্বাচনের দিকে তারা যেতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তবে নির্বাচন কবে দিবে সেটা তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) পক্ষ থেকে জানাবে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page