June 19, 2026, 2:54 pm
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফেনী জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় আরও ছয়জন বেড়ে নিহতের সংখ্যা ২৩ হয়েছে। নিহতের মধ্যে ১৪জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছে। এর মধ্যে ১৬জনের পরিচয় মিলেছে।বাকি সাতজনের পরিচয় পাওয়া যায়নি।
আজ শনিবার (৩১ আগস্ট) দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, নিহতের মধ্যে ফেনী সদর উপজেলায় দুইজন, সোনাগাজীতে তিনজন ও ছাগলনাইয়ায় দুইজনের পরিচয় অজ্ঞাত রয়েছে।
এছাড়া মোট নিহত ২৩ জনের মধ্যে ফেনী সদরে তিনজন, দাগনভূঞায় দুইজন, ফুলগাজীতে সাতজন, সোনাগাজীতে ছয়জন, ছাগলনাইয়ায় তিনজন এবং পরশুরামের দুইজন ব্যক্তি রয়েছেন।
উল্লেখ্য, অতি বৃষ্টি এবং ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে গত দেড় মাসে তিনবার বন্যা হয়েছে। সর্বশেষ গত ১৯ আগস্ট আকস্মিক বন্যায় পরশুরাম, ফুলগাজীতে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এই প্লাবন দ্রুত সমগ্র জেলায় ছড়িয়ে পড়ে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page