August 18, 2026, 2:05 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে আবার এডেন উপসাগরে ইসরাইলগামী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, এডেন উপসাগরে ইসরাইলগামী একটি জাহাজে হামলা চালিয়েছে তার দেশের সেনারা। ফিলিস্তিনের গাজা উপত্যকার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এ হামলা চালানো হয়।

এডেন উপসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর জেনারেল সারি গতকাল (শনিবার) এক বিবৃতিতে এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা এডেন উপসাগরে ‘গ্রোটন’ জাহাজটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছি কারণ এই জলপথ ব্যবহার করে ইসরাইলি বন্দরে প্রবেশ করার বিষয়ে ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করেছে ওই জাহাজের মালিক কোম্পানি।”

জেনারেল সারি বলেন, অভিযানে অনেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যহার করা হয় যেগুলো জাহাজে নিখুঁতভাবে আঘাত করে। মুখপাত্র জোর দিয়ে বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরুদ্ধ উপত্যকা ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে না নেয়া পর্যন্ত ইয়েমেনের নৌ অভিযান অব্যাহত থাকবে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page