October 18, 2026, 7:04 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পুলিশের কাজে বাঁধা দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপি নেতা আলাল-খোকনসহ ৮৫ জনকে খালাস 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে ‘জিয়া অর্ফানেজ ট্রাষ্ট’ দুর্নীতি মামলার সাজা বাতিলের প্রতিবাদকালে  পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৮৫ জনকে খালাস দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও  খালাস পাওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীব, রফিকুল ইসলাম মজনু ও ইসহাক সরকার।
আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, শেখ শাকিল আহম্মদে রিপন ও জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে ‘জিয়া অর্ফানেজ ট্রাষ্ট’ দুর্নীতি মামলার সাজা ঘোষণা হয়। রায়ের প্রতিবাদে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ একই বছরের ২৪ ফেব্রুয়ারির  পল্টন মডেল থানাধীন হোটেল ভিক্টরীর সামনে ভিআইপি রোড়ে বেরিগেট দিয়ে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় পল্টন থানার এসআই বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীবসহ ৭০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। তদন্ত শেষে পল্টন থানার এসআই আরশাদ হোসেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীবসহ ৮৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ৩৩ জনের মধ্যে সাতজন সাক্ষ্য দেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page