July 10, 2026, 5:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে উপকরণ বিতরণ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে : প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে তরুণের অভিযোগ সৌদি আরবে চালু হলো নতুন প্যাকেজ ভিসা হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লার নিত্যপণ্যের বাজারের ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করে ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়। আজ বেলা ১১টায় নগরীর রাজগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিড়া, মুড়ি, গুড়, চাল, ডাল, আটা, মাছ, মাংস, ডিম, বিভিন্ন মসলাসহ নিত্যপণ্যের ক্রয় ভাউচার ও বিক্রির তথ্য যাচাই করা হয়।
ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ড পরিলক্ষিত হওয়ায় মেসার্স সাইফুল ব্রুয়লার হাউজকে ৩ হাজার টাকা, জিলানী স্টোরকে ২ হাজার টাকা, হক এন্ড সন্সকে ৫ হাজার টাকা, আল আমিন টি স্টোরকে ৫ হাজার টাকা, পাল স্টোরকে ২ হাজার টাকা এবং মহিউদ্দিন ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বাসসকে বলেন, বন্যার সুযোগ নিয়ে অন্যায় ভাবে দাম বাড়ানো হচ্ছে কিনা যাচাই করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ড পরিলক্ষিত হওয়ায় ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এ তদারকি অভিযারে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page