April 6, 2026, 5:11 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সীমাহীন বর্বরতা ; পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর হামলা অব্যাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার মধ্যে স্থানীয় সংবাদমাধ্যমের সদস্যদের ওপর দখলদার বাহিনী হামলা অব্যাহত রেখেছে। গতকাল (সোমবার) নতুন করে চালানো হামলায় অন্তত দুই ফিলিস্তিনি সাংবাদিক আহত হন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গতকাল জেনিনের কেন্দ্রস্থলের কাছে সংবাদ সংগ্রহ করতে গেলে একদল সাংবাদিকের ওপর ইহুদিবাদী সেনারা গুলি চালায়। নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি মেডিক্যাল সূত্র জানিয়েছে, দুই সাংবাদিক তাজা বুলেটবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন।

জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরের বিরুদ্ধে চলমান আগ্রাসনের বিষয়ে রিপোর্ট করার সময় একদল সাংবাদিকের ওপর দিয়ে ইসরাইলি সেনারা সামরিক যান চালানোর চেষ্টা করে।

এছাড়া, ইসরাইলি সেনারা রামাল্লা শহরে ওয়াফা নিউজ এজেন্সির ফটোগ্রাফার মোহাম্মদ আবু জাইদকে লাঞ্ছিত করে এবং তার ক্যামেরার মেমোরি কেড়ে নেয়।

আবু জাইদ জানান, ইসরাইলি সেনারা তাকে আক্রমণ করে, তাকে রাইফেলের বাট দিয়ে আঘাত করে, আধা ঘণ্টারও বেশি সময় আটকে রাখে এবং তার ক্যামেরার মেমোরি কার্ড জব্দ করে।

এর আগে গত অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনারা বর্বর আগ্রাসন শুরু করার পর বহু সাংবাদিক হতাহত হয়েছেন। এর মধ্যে আল-জাজিরা টেলিভিশন চ্যানেলেরও কয়েকজন সাংবাদিক রয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page