June 15, 2026, 10:46 am
শিরোনামঃ
গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র একসঙ্গে মহাকাশে ৮ উপগ্রহ পাঠালো চীন
এইমাত্রপাওয়াঃ

অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার রাত থেকে যৌথ বাহিনীর অভিযান : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)। আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘মাদক একটা বড় সমস্যা। এটা নিয়ন্ত্রণ করা জরুরি। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে।’

এ ছাড়া মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, `সেখানকার সীমান্ত সমস্যা নিরসনে কাজ চলছে।’

আসন্ন দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আশা করি পূজা উদযাপন ভালোভাবেই সম্পন্ন হবে।’

সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব না দিয়ে চলে যাওয়ার সময় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অস্ত্র উদ্ধারসহ সব বিষয়ে সরকারের পদক্ষেপ অনগ্রাউন্ডে দেখতে পাবেন।’

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page