October 3, 2026, 5:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

৮ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর সুপ্রিম কোর্টের অবকাশ ; জরুরি মামলার জন্য থাকছে অবকাশকালীন বেঞ্চ  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   আগামীকাল ৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের অবকাশ এবং আগামী  ১৯ অক্টোবর পর্যন্ত কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকছে।
সুপ্রিম কোর্টের অবকাশ, সরকার ঘোষিত ছুটি ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে ৪২ দিন পর আগামী ২০ অক্টোবর রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরবে সুপ্রিম কোর্ট।
এ সময়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেশক’টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
এছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভেকেশন জজ মনোনিত করার কথাও জানানো হয়। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি আগামীকাল ৮ সেপ্টেম্বর থেকে চলমান অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশন জজ হিসেবে বিচারপতি মো. রেজাউল হককে মনোনীত করেছেন। বিচারপতি মো. রেজাউল হক সেপ্টেম্বর মাসে ৯, ১১, ১২, ১৮, ১৯, ২৩, ২৪ ও ৩০ তারিখ এবং অক্টোবর মাসে ২, ৭, ৮, ১৬ ও ১৭ তারিখ সকাল ১১ টা থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশকালে আগামীকাল ৮ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আপিল বিভাগের অফিসের সময়সূচি রোববার হতে বৃহস্পতিবার (সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত) নির্ধারণ করে দিয়েছেন। কাল রোববার হতে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। ইতোমধ্যে সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে কয়েকটি বেঞ্চ গঠন সংক্রান্ত বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েব সাইটেও প্রকাশ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page