October 2, 2026, 10:52 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ভারতে উত্তর প্রদেশের লক্ষ্ণৗ নগরীতে ধসে পড়া ভবন থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতে উদ্ধারকর্মীরা রোববার উত্তর প্রদেশের লক্ষ্ণৗ নগরীর একটি তিনতলা ভবনের ধ্বংসস্তুপ থেকে আটজনের লাশ উদ্ধার করেছে। খবর এএফপি’র।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) কংক্রিটের স্তুপের ছবি সম্প্রচার করেছে এবং রাজ্যের উদ্ধারকারী দলগুলো ভারী খনন যন্ত্রের সাহায্যে মৃতদেহের সন্ধান করছে।
এ বাণিজ্যিক ভবন শনিবার বিকেলে ধসে পড়ে। ভবনটি একাধিক ছোট কোম্পানি ব্যবহার করত।
কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই জানায়, সেখানে ধ্বংসস্তুপের ভিতর থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ধসের ঘটনায় ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সেখানে আর কেউ আটকে আছে কিনা তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।
খবরে বলা হয়, ভবনটি ধসের কারণ জানা যায়নি। তবে ভারতের জুন-সেপ্টেম্বর বর্ষা মৌসুম চলাকালে ভবন এবং নির্মাণ সংক্রান্ত  দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page