August 5, 2026, 3:18 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

নাটোরে শালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নাটোরের লালপুরে শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাই জাহেদুল ইসলাম জারেদকে (৩২) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত জাহেদুল ইসলাম জারেদ লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলি আনিছুর রহমান জানান, ২০২১ সালে ভিকটিমকে এক আত্মীয়ের বাসায় বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে জাহেদুল ইসলাম জারেদকে আসামি করে ভিকটিমের বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটি স্বাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে দোষী সাবস্ত হওয়ায় জাহেদুল ইসলাম জারেদকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page