August 14, 2026, 5:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

সড়ক পরিবহন উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   অন্তর্বর্তীকালিন সরকারের সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই’র নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময়ে উপদেষ্টা বাংলাদেশ-ফ্রান্সের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার জন্য ফ্রান্সের প্রশংসা করে বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগে গঠিত এই অন্তর্র্বর্তীকালিন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।
দেশের জনগণের জীবনমান উন্নয়নে ফ্রান্সকে পাশে থাকার আহ্বান জানিয়ে ফাওজুল কবির খান বলেন, সকল দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত এ সরকার সকল অনিয়মের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
ফ্রান্সের রাষ্ট্রদূত বর্তমান অন্তর্র্বর্তীকালিন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিগত এক মাসে এ সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন।
রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকে ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং দেশের জনগণের জীবনমান উন্নয়নে ফ্রান্সের এই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।
এসময় অন্তর্র্বর্তীসরকারকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও ট্রান্সফরমার প্রোটেকশন টেকনোলজী খাতসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিরূপ প্রভাব মোকাবিলায় ফ্রান্স বাংলাদেশকে সহায়তা করবে বলে জানান তিনি।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, ফ্রান্স দূতাবাসের অর্থনৈতিক বিভাগের প্রধান জুলিয়েন ডিউর ও বাংলাদেশে এএফডি কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page