July 30, 2026, 10:43 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থ উপদেষ্টার তাগিদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   অর্থ, বাণিজ্য,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা সবচেয়ে বেশি জরুরী।
মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ’র (আইসিএবি) উদ্যোগে আয়োজিত ‘২৪ তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, টাকা-পয়সার হিসেব ঠিকমতো না রাখলে একসময় না একসময় ধরা পড়বেনই। তাই এখন থেকেই সতর্ক হোন।
অর্থ উপদেষ্টা বিগত সরকারের আমলে দুর্নীতির দায়ে অভিযুক্তদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, অতীতে যারা কোনো কিছুই তোয়াক্কা করত না, তাদের অবস্থা এখন আমরা দেখতেই পাচ্ছি। প্রায় সবগুলো ব্যাংকের প্রতিবেদনই আমরা দেখছি। সেখানে প্রকৃত চিত্র উঠে আসে না। তাই দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য সঠিক নিরীক্ষা জরুরি।
ড.সালেহউদ্দিন আহমেদ সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘সমাজে আকাশ সমান বৈষম্য। অনেক মানুষ আছেন, যারা মাসে একবারও মাংস খেতে পারেন না। যা দুঃখজনক। কিন্তু এটাই বাস্তবতা। এ অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করবো।’

তিনি অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করতে সকলের সমন্বিত সহায়তা ও পরামর্শ কামনা করেন।
অনুষ্ঠানে সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য পুরস্কার পেয়েছে ব্যাংক, বিমা ও উৎপাদনসহ মোট ১৩টি খাতের ২২টি প্রতিষ্ঠান। বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এই তিন শ্রেণিতে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি ড.সালেহউদ্দিন আহমেদ পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও আইসিএবি সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন প্রমুখ।

আজকের বাংলা তারিখ



Our Like Page