August 18, 2026, 8:03 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  উত্তর কোরিয়া বৃহস্পতিবার কোরীয় উপদ্বীপের জলসীমায় একাধিক স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, জুলাইয়ের শুরু থেকে পরমাণু শক্তিধর দেশটির এটি প্রথম বড় ধরনের অস্ত্র পরীক্ষা।
উ.কোরীয় নেতা কিম জং উনের শাসনাকালে এই বছর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার মিত্র রাশিয়ার কাছে অস্ত্র বাণিজ্যের কথা অস্বীকার করেছে। কিন্তু, দীর্ঘদিন কূটনৈতিক টানাপোড়েনের কারণে তারা এই বছর দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম সরঞ্জাম দক্ষিণ কোরিয়া সীমান্তে মোতায়েন করেছে।
এদিকে সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন, তারা বৃহস্পতিবার ভোরে পিয়ংইয়ং থেকে পূর্ব সাগর বা জাপান সাগরে নিক্ষেপ করা একাধিক ‘স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র’ শনাক্ত করেছে।
ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৬০ কিলোমিটার (২২০ মাইল) উড়ে যাওয়ার পর বিস্ফোরিত হয়। জেসিএস আরো বলেছে, তারা ‘তাৎক্ষণিকভাবে শনাক্ত, ট্র্যাক এবং পর্যবেক্ষণ’ করেছে এবং সিউলের মিত্র টোকিও এবং ওয়াশিংটনের সাথে তথ্য বিনিময় করেছে।
জেসিএস বলেছে, পরীক্ষাটি ‘একটি স্পষ্ট উস্কানিমুলক যা কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্বকভাবে হুমকির সম্মুখীন করেছে।’ তিনি বলেন, আমরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রনালয়ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, দেশটি ‘ইতোমধ্যে উত্তর কোরিয়ার কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page