May 30, 2026, 2:15 pm
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন কুষ্টিয়ায় শিশুকে নদে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের ফরিদপুরে সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অমরত্বের সন্ধানে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া ইরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

রাজশাহী মেডিক্যালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নওগাঁর মেরিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক মা। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয়া পাঁচ নবজাতক সুস্থ রয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের প্রসূতি ও গাইনি ওয়ার্ডে সন্তান প্রসব করেন ওই নারী। খবর পেয়ে জন্ম নেয়া পাঁচ সন্তান দেখতে হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনরা ওই ওয়ার্ডে ভিড় করতে থাকেন।

বড় মেয়ের বয়স ১৪, আর ছোটটির বয়স ১১। এবার মেরিনা খাতুন একসঙ্গে ৫ ছেলে সন্তানের মা হয়েছেন। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারে ৫টি সন্তান প্রসব করেন তিনি।

মেরিনা খাতুনের পরিবারের সদস্যরা জানান, তারা আগে থেকেই তিনটি বাচ্চা হবে জানতেন। মঙ্গলবার তার প্রসব বেদনা ওঠে। পরে নওগাঁ থেকে প্রসূতিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা।

এখানকার চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর রাতেই তাকে এই হাসপাতালে পাঠানো হয়। বুধবার দুপুরে অস্ত্রোপচারের পর একে একে পাঁচটি সন্তান হওয়ায় অবাক সবাই।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ‘ভর্তির পর অস্ত্রোপচার করে বাচ্চাগুলোর জন্ম হয়। এদের মধ্যে একটির ওজন ১ কেজি, দুটির ১ কেজি ৩০০ গ্রাম করে এবং দুটির ১ কেজি ২০০ গ্রাম করে। বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ আছে।’

মেরিনা খাতুন বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী।

আজকের বাংলা তারিখ



Our Like Page