April 1, 2026, 4:50 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের কর্ণফুলীতে বিদেশ ফেরত দুই ছেলের হাতে বাবা খুন

বশির আল-মামুন চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় প্রবাস ফেরত দুই ছেলের হাতে নুরুল হক চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ঘোয়াল বাপের এলাকায় নিজ ঘরে এ ঘটনা ঘটে। তাকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে।

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলম জানান, পারিবারিক সম্পত্তির বিরোধের জেরে প্রবাস ফেরত দুই ছেলে নেজাম উদ্দিন (৩৩) ও মিজানুর রহমানের (২৫) হাতে বাবা নুরুল হক চৌধুরী নিজ ঘরে খুন হন। দুই ছেলে গত সপ্তাহে প্রবাস থেকে দেশে ফিরেছেন। দেশে আসার পর থেকে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। তাদের মধ্যে এ নিয়ে একাধিকবার ঝগড়াঝাটিও হয়। ঘটনার পর থেকে দুই ছেলে পলাতক।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, কর্ণফুলীতে এক ব্যক্তি খুন হয়েছে। শুনেছি, জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতেই তাকে হতে খুন হয়েছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page