September 6, 2026, 9:32 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পকে দ্বিতীয়বার হত্যা প্রচেষ্টাকারী রাশিয়া- ইউক্রেন যুদ্ধে কিয়েভের সমর্থক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  একটি মার্কিন গণমাধ্যম ঘোষণা করেছে:  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার হত্যা প্রচেষ্টাকারী সন্দেহভাজন ব্যক্তি রায়ান ওয়েসলি রুথ ইউক্রেন সফর করেছেন এবং তিনি কিয়েভের সমর্থক।

নিউ ইয়র্ক পোস্ট খবর দিয়েছে যে, এই সন্দেহভাজন ব্যক্তি ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি’ একনিষ্ঠ সমর্থন ঘোষণা করেছেন। পার্সটুডে ফার্সি জানাচ্ছে, নিউ ইয়র্ক পোস্ট বলেছে যে, এই ব্যক্তি কিয়েভ সফর করেছেন এবং “দাবি করেছেন যে, তাকে অনুমতি দেয়া হলে তিনি ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে লড়াই করবেন।”

এদিকে, মার্কিন অভ্যন্তরীণ তদন্তকারী সংস্থা এফবিআই ঘোষণা করেছে, তারা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। সংস্থাটি ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের কাছে গুলিবর্ষণের ঘটনাকে ‘ট্রাম্পকে হত্যা প্রচেষ্টা’ বলে বর্ণনা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে এক প্রতিক্রিয়ায় বলেছেন: ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে এ সংক্রান্ত ‘সকল তথ্য’ সিক্রেট সার্ভিসের হাতে তুলে দেয়া হবে।

২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস বলেছেন: “ট্রাম্পের কোনো ক্ষতি না হওয়ায় সন্তোষ প্রকাশ করছি। মার্কিন যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই।”

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রোববার সন্ধ্যায় তার গল্ফ ক্লাবের কাছে এক গুলিবর্ষণের ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন।

এর প্রায় দুই মাস আগে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে ট্রাম্প এক জনসভায় অভিবাসীদের সম্পর্কে বক্তব্য দেয়ার সময় গুলিবর্ষণের শিকার হয়েছিলেন এবং সে ঘটনায় তার ডান কান ছিদ্র হয়ে গিয়েছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page