September 16, 2026, 6:04 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ-পূর্ব এশিয়ার ৬০ লাখ শিশু ইয়াগি দুর্যোগে ক্ষতিগ্রস্ত : ইউনিসেফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘ বুধবার বলেছে, টাইফুন ইয়াগি সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায়  দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে প্রায় ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে টাইফুন ইয়াগি ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস মিয়ানমারে শক্তিশালী বাতাস ও মুষলধারে বৃষ্টি নিয়ে অঞ্চল জুড়ে প্রবাহিত হয়। ব্যাংকক থেকে এএফপি এ কথা জানায়।
থাইল্যান্ড বুধবার আরও তিন জনের মৃত্যুর খবর জানিয়েছে। এতে করে রাজ্যের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। এই অঞ্চল জুড়ে এখন হতাহতের সংখ্যা মোট ৫৩৭ জন।
জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, বিশুদ্ধ পানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য ও আশ্রয়ের অভাবে ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জুন কুনুগি বলেছেন, ‘টাইফুন ইয়াগির সবচেয়ে বিধ্বংসী পরিণতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঝুঁকিপূর্ণ শিশু ও পরিবারগুলো।
ইউনিসেফ জানিয়েছে, ভিয়েতনামে, নিরাপদ পানীয় জল ও স্যানিটেশনের অভাবে  প্রায় ৩০ লাখ মানুষ রোগের ঝুঁকির মুখোমুখি হচ্ছে।
মিয়ানমারে বন্যার কারণে প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। দেশটিতে সামরিক বাহিনী ও সামরিক শাসন বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। ইয়াগির প্রভাব তাদের দুর্দশা আরো বাড়িয়ে দিয়েছে।
ইউনিসেফ বলেছে, ইয়োগি মিয়ানমারে ইতোমধ্যেই মানবিক পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটিয়েছে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে গভীর সংকটে ঠেলে দিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page