August 20, 2026, 6:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নথি হ্যাক করার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডস্কে : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারের নথি হ্যাক করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রচারের নথি হ্যাক করে বাইডেনের প্রচারের সঙ্গে যুক্ত কর্মীদের কাছে পাঠিয়েছে ইরানের হ্যাকাররা।

প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী থাকার সময় এ ঘটনা ঘটেছে। তবে পরবর্তী সময়ে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে দাঁড়ান এবং সেই সুবাদে এখন ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিস ডেমোক্র্যাট প্রার্থী।

মার্কিন তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হলো তেহরানের তরফে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করার চেষ্টার একটি নিদর্শন। তারা বলছে, ট্রাম্পের প্রচারের যেসব নথিপত্র গোপন বলে চিহ্নিত করা ছিল, সেই সব নথি হ্যাক করে বাইডেনের প্রচারের দায়িত্বে থাকা কর্মীদের কাছে ই-মেইল করে পাঠানো হয়েছিল।

তবে বাইডেনের কর্মীরা ওই মেইলের কোনো জবাব দেননি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ডিরেক্টর অফ ন্যাশনাল ইনটেলিজেন্স, এফবিআই, সাইবারসিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির অভিযোগ, তেহরান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।

এই সংস্থাগুলো জানিয়েছে, রাশিয়া ও চীনও তাদের স্বার্থে মার্কিন সমাজে বিভেদ তৈরির চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের সংস্থা মেটা আগস্টে জানায়, হোয়াটস অ্যাপে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে ইরানের একদল হ্যাকার। মেটা জানিয়েছিল, ওই হ্যাকাররা নিজেদের গুগল ও মাইক্রোসফটের কর্মী বলে পরিচয় দিয়ে এই কাজ করার চেষ্টা করেছিল।

তারা বলেছিল, কোনো অ্যাকাউন্ট হ্যাক করার কোনো তথ্য তাদের কাছে নেই। সংশ্লিষ্ট সকলে যাতে সতর্ক থাকেন, এজন্য তারা প্রকাশ্যে এই হ্যাক করার চেষ্টার কথা জানাচ্ছে।

মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, নভেম্বরের নির্বাচনের আগে হস্তক্ষেপের চেষ্টা প্রবল হবে।

ব্র্যাড স্মিথ জানিয়েছেন, সবচেয়ে বিপজ্জনক সময় আসবে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্প ও কমলা হ্যারিস দুজনেই অভিযোগ করেছেন, হ্যাকাররা তাদের টার্গেট করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page