November 19, 2026, 3:17 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং অন্যজন কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। মাইকের ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুজনকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী তাদের পিছু নিয়ে একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় ধানক্ষেত থেকে তাদের আটক করা হয়। সেখানে স্থানীয় লোকজন তাদের গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page