August 20, 2026, 6:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গোষ্ঠীটি জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ও লেবাননের দক্ষিণাঞ্চলের মাজদাল সিলিম ও ব্লিদায় ইসরায়েলি হামলার জবাবে প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলে চার দফায় তারা হামলা চালিয়েছে। নিভ জিভে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে, হাবুশিত মাউন্টেইনের এক সদরদপ্তরে, বেইত হিলেল ব্যারাকে আল শাল ব্যাটালিয়নে এবং বায়াদ ব্লিদা স্থাপনায় রকেট হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ছাড়া ইসরায়েলও এসব হামলা নিয়ে মন্তব্য করেনি।

এর আগে গত মঙ্গল ও বুধবার লেবাননে পেজার ও ওয়াকিটি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবানন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page