June 21, 2026, 9:34 am
শিরোনামঃ
রবিবারে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে : রিজভী রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’ রংপুরে নিখোঁজের পরদিন পাটক্ষেতে মিললো ৯ বছরের কন্যাশিশুর মরদেহ  নারায়ণগঞ্জে ডাকাত দলের হামলায় এসিল্যান্ডসহ ৬ জন আহত ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ : ওবামা ইরানের সঙ্গে আলোচনার জন্য ট্রাম্পের বিশেষ দূত যাচ্ছেন সুইজারল্যান্ডে
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহর মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা কালে দু’জন পাচারকারী ,৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। শুক্রবার রাতে মহেশপুর উপজেলার সামন্তা,বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ বিষয়টি নিশ্চত করেন। তিনি বলেন মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় ওই ৩টি সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ ১৭ জনকে আটক করা হয়েছে। আটক কৃতরা নাটোর,বাগেরহাট,খুলনা,নারায়গঞ্জ ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানান তিনি। আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page