October 17, 2026, 10:26 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে: উপদেষ্টা নাহিদ

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রতিটি জীবনের মূল্য আছে, সকল হত্যাকাণ্ডের বিচার করার পাশাপাশি সবাই যেন সুবিচার পায় সে বিষয়টিও নিশ্চিত করা হবে।

শনিবার নারানখাইয়া, স্বনির্ভর এলাকায় নিহত মামুন, জুলান চাকমা এবং রুবেল ত্রিপুরার পরিবারের সদস্যদের সঙ্গে খাগড়াছড়ি সার্কিট হাউজে সাক্ষাৎকালে উপদেষ্টা একথা বলেন।

সাক্ষাৎকালে নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে সহায়তা প্রার্থনা করেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। আইন হাতে তুলে নেয়ার অধিকার কারও নাই।

নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যে কোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। পাহাড়িদের আতঙ্কিত হওয়ার কিছু নাই উল্লেখ করে এ ঘটনা যেন অন্য কোন খাতে প্রবাহিত না করা হয় এবং এ ঘটনা নিয়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে যেন বিভেদ না হয় সে বিষয়ে তিনি নিহতদের পরিবারকে অনুরোধ করেন নাহিদ ইসলাম।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে, তাদের সবার অধিকার সমান। দুই জনগোষ্ঠীর বিভেদ নতুন করে উস্কে দেয়ার পাঁয়তারা চলছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকাতে হবে।

সাক্ষাৎকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page