October 2, 2026, 4:44 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র-ইইউসহ আবর দেশগুলোর লেবাননে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডস্কে : হিজবুল্লাহর উপর ইসরাইলি হামলার হুমকির পরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ ক’টি আরব রাষ্ট্র বুধবার লেবাননে ২১ দিনের ‘অস্থায়ী যুদ্ধবিরতির’ জন্য একটি যৌথ বিবৃতি দিয়েছে।

ইসরাইল তার হামলা শুরু করার পর থেকে কয়েক শত নিহত এবং হাজার হাজার বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বুধবার আরও ৭২ জন নিহত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্তের উভয় পাশের বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে একটি কূটনৈতিক মীমাংসার সময় এসেছে।’
‘এই সংঘাত বৃদ্ধির মধ্যে কূটনীতি সফল হতে পারে না। আমরা একটি কূটনৈতিক নিষ্পত্তির উপসংহারে পৌঁছতে কূটনীতির সুযোগ প্রদানের জন্য লেবানন-ইসরাইল সীমান্ত জুড়ে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানাই।’
বুধবার জাতিসংঘে ইস্যুটি নিয়ে কূটনৈতিক তৎপরতা দেখা দিয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট লেবাননে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেন, প্যারিস ও ওয়াশিংটন ‘আলোচনা এবং আরও টেকসই যুদ্ধবিরতির অনুমতি দিতে তিন সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব করছে।’
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান ।
ইসরাইল লেবাননের কূটনীতিক ইস্যুকে স্বাগত জানালেও হিজবুল্লাহকে হেয় করার লক্ষ্যে এগিয়ে যাওয়ায় অটল থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়নি।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page