November 28, 2026, 2:19 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সুদানে যুদ্ধের তীব্রতা নিয়ে জাতিসংঘ প্রধানের উদ্বেগ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডস্কে : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার নিউইয়র্কে কূটনৈতিক সমাবেশের ফাঁকে সুদানের সেনা প্রধানের সাথে সাক্ষাত করে দেশটিতে যুদ্ধের ‘তীব্রতা’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

চলতি সপ্তাহের জাতিসংঘ বৈঠকে গত বছরের এপ্রিলে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধকে প্রাধান্য দেয়া হয়েছে। আলোচ্যসূচির শীর্ষে ছিল দেশটির ভয়াবহ মানবিক বিপর্যয় এবং শরণার্থী সংকট।
সুদানে দুই প্রতিদ্বন্দ্বী জেনারেল সেনাপ্রধান এবং আধা সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর প্রধানের মধ্যে দ্বন্দ্বের কারণে এখন পর্যন্ত এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুতরা সুদানের অভ্যন্তরে এবং সীমান্ত জুড়ে মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ।
জাতিসংঘের শীর্ষ ত্রাণ কর্মকর্তা জয়েস মসুয়া বলেছেন, ‘সুদানের মানুষ গত ১৭ মাস ধরে নরকে বসবাস করছেন এবং তাদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।
জাতিসংঘ-সমর্থিত একটি মূল্যায়নে সুদানে ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে বলা হয়েছে, গত কয়েক দশকে বিশ্বের কোথাও এই দৃশ্য দেখা যায়নি।
জেনারেল আবদেল-ফাত্তাহ আল- বুরহান এর সাথে গুতেরেসের বৈঠকের সারমর্মে বলা হয়েছে, ‘মহাসচিব সুদানে ক্রমবর্ধমান সংঘাত সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই সংঘাত সুদানের বেসামরিক নাগরিকদের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলছে।’
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স এবং জার্মানির মন্ত্রীদের মধ্যে আলোচনার পর এক যৌথ বিবৃতিতে সুদানে অবিলম্বে যুদ্ধবিরতি ও আলোচনার আহ্বান এবং বিদেশী হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page