August 20, 2026, 11:03 am
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনেরং ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজার পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লেবাননের সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান সৌদি আরবের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সৌদি আরব সোমবার লেবাননে সংঘাতময় পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দেশটির ‘সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখ-তা’কে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব লেবানন প্রজাতন্ত্রে বর্তমানে যে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে তা গভীর উদ্বেগের সাথে অনুসরণ করছে।’
দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, রোববার সারা দেশে লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলায় শতাধিক লোক নিহত হয়েছে। রিয়াদ লেবাননের সার্বভৌমত্বকে সম্মান জানানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয় আরো জানিয়েছে, ‘দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রহণ এবং এই অঞ্চলের জনগণকে যুদ্ধের করুণ পরিণতি থেকে বাঁচানোর আহ্বান জানিয়েছে।’
ইসরাইল লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বেশকিছু দিন ধরে মারাত্মক হামলা চালিয়ে আসছে।
গত শুক্রবারের হামলায় ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের নেতা হাসান নাসরাল্লাহ এবং আন্দোলনের অন্যান্য সিনিয়র নেতাকে হত্যা করেছে।
মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কার মধ্যে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে ইসরাইলকে তা থেকে বিরত রাখার জন্য আন্তর্জাতিকভাবে আহ্বান জোরালো হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page