November 28, 2026, 1:56 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সাধারণ ক্ষমায় প্রায় ৩,৮০০ বন্দিকে মুক্তি দেবে ভিয়েতনাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভিয়েতনাম সর্বশেষ সাধারণ ক্ষমায় বিদেশিসহ প্রায় ৩,৮০০ বন্দিকে মুক্তি দেবে, দেশটির সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সোমবার হ্যানয় থেকে খবর জানায়।

ভিয়েতনাম ২০০৯ সাল থেকে নয়বার বিশেষ ক্ষমা ঘোষণা করেছে এবং ৯২ হাজারেরও বেশি বন্দিকে তাদের প্রত্যাশিত মুক্তির তারিখের আগে মুক্ত করেছে। তবে কখনোই কোনো রাজবন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়া হয়নি। সোমবারের সরকার সাধারণ ক্ষমার ঘোষণায়, কমিউনিস্ট সরকার উৎখাত বা ‘সন্ত্রাসবাদের’ প্রচেষ্টায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের মুক্তিপ্রাপ্তির যোগ্য বলে বিবেচনা করা হয়নি।
এই বছর, কম্বোডিয়া, চীন, আইসল্যান্ড, ভারত, লাওস, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২০ বিদেশিসহ ৩,৭৬৫ বন্দিকে মুক্তি দেওয়া হবে।
ভিয়েতনামের ২ সেপ্টেম্বর জাতীয় দিবসের পরে বিলম্বিত পদক্ষেপে মঙ্গলবার তাদের মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
দেশটির শীর্ষ নেতা টু লামের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে সেপ্টেম্বরের মাঝামাঝি দুই হাই-প্রোফাইল বন্দীর মুক্তির পর এই সাধারণ ক্ষমা ঘোষিত হলো।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page