April 25, 2026, 6:28 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করল ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। তেল আবিবের অভিযোগ, সংস্থাটির প্রধান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্পষ্টভাবে নিন্দা করেননি।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ‘যারা ইরানের নিকৃষ্ট হামলার নিঃসন্দেহ নিন্দা করতে পারে না, তারা ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়। তিনি (গুতেরেস) একজন ইসরায়েলবিরোধী মহাসচিব, যিনি সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থন দেন।

কাটজ আরো বলেন, গুতেরেস ‘হামাস, হিজবুল্লাহ, হুতিদের হত্যাকারী এবং এখন ইরানের মতো বিশ্বব্যাপী সন্ত্রাসের জননী’কে সমর্থন দিয়েছেন। তিনি আগামী প্রজন্মের কাছে জাতিসংঘের ইতিহাসে দাগ হয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

এদিকে মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুতেরেস মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের নিন্দা জানিয়ে বলেন, এই সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই একটি যুদ্ধবিরতি প্রয়োজন।

ইসরায়েল জাতিসংঘের কড়া সমালোচক হয়ে উঠেছে, বিশেষ করে গত বছরের ৭ অক্টোবর হামাস হামলার পর থেকে দেশটির সঙ্গে আন্তর্জাতিক সংস্থাটির সম্পর্ক আরো অবনতি হয়েছে। গুতেরেস বারবার গাজা ও লেবাননে চলমান সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page