August 13, 2026, 12:26 pm
শিরোনামঃ
বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৬ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সেপ্টেম্বর মাসে সারাদেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনায় ৪২৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ১৭৯ জন।

সোমবার (৭ অক্টোবর) সকালে রোড সেফটি ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬২টি মহাসড়কে, ১৪৪টি আঞ্চলিক সড়কে, ৪৭টি গ্রামীণ সড়কে এবং ৩৪টি শহরের সড়কে এবং পাঁচটি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

আরও বলা হয়, গত মাসে সড়ক ছাড়াও আটটি নৌ-দুর্ঘটনায় ১১ জন এবং ১৭টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। সড়ক, নৌ ও রেল দুর্ঘটনা মিলিয়ে গত মাসে ৪৫০ জনের মৃত্যু হয়েছে।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে প্রতিষ্ঠানটি ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণ ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহন খাতে চাঁদাবাজি ইত্যাদি।

নয়টি জাতীয় দৈনিক, সাতটি নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদনটি তৈরি করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page