October 2, 2026, 2:57 pm
শিরোনামঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

কোটা উঠিয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ দেওয়া হবে : গণপূর্ত উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, রাজউকের প্লট বরাদ্দে সব কোটা উঠিয়ে দিয়ে জনগণের জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়া হবে।

সোমবার (৭ অক্টোবর) রাজউক ভবনে ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলে। ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’-প্রতিপাদ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

আদিলুর রহমান খান বলেন, কোটার কারণে আমরা এতগুলো প্লট নেব, কোটার কারণে আমরা এতগুলো প্লট করব? সব কোটা উঠিয়ে দেন। জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? লটারির মাধ্যমে কেন শহরের প্লট দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলো বন্ধ করে দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের মন্ত্রণালয়গুলোতে এখনও অনেক অযৌক্তিক সুযোগ-সুবিধা ও অসংখ্য কোটা বিদ্যমান রয়েছে। একেকজন এসে বলছে, এই কোটার কারণে আমরা এতগুলো পদ নেব, অন্যপক্ষকে বলছে এই কোটায় আমার আরও বেশি লাগবে। আমি বলি যে, কেন এসব কোটা লাগবে? এগুলো জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সব কোটা উঠিয়ে দিয়ে ঢাকা শহরের লটারির মাধ্যমে কেন জমি দেওয়া হয় না? এই সুবিধাগুলো বন্ধ করে দিতে হবে।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, ঢাকা শহর নোংরা হয়ে আছে, নিশ্বাস নেওয়ার গাছ নেই। গাছ কেটে ফেলা হয়েছে। ঢাকা শহর শুধু কংক্রিটের শহর হয়ে আছে। এখানে পরিবেশ উপেক্ষিত হয়ে আছে, এটা আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জ। নগর উন্নয়নের ক্ষেত্রে যদি পরিকল্পনা নিতে চাই তাহলে এটা এখনই করা উচিত। এরপরে করতে গেলে হয়ত বেশি দূরে হয়ে যাবে। তরুণরা আছেন, বিভিন্ন সংগঠন আছেন, নাগরিকদের বিভিন্ন প্রফেশনাল বডি আছে, তাদের সম্পৃক্ত করা দরকার।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ মিজ গোয়েন লুইস প্রমুখ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page