October 17, 2026, 4:24 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়নে কাজ হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে জীবন ও জীবিকার ক্ষতি এড়াতে সহজবোধ্য পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে সরকার ।

তিনি একটি কার্যকর হাইড্রোলজিক্যাল স্ট্যাটাস এবং আউটলুক সিস্টেম গড়ে তোলার জন্য সকল অংশীদারদের সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু সংকটের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সবসময় হুমকির মুখে রয়েছে। এ জন্যে একটি কার্যকর পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।
তিনি আজ রাজধানীর পান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘সবার জন্য পূর্ব সতর্কীকরণ: হাইড্রোলজিক্যাল স্ট্যাটাস এবং আউটলুক সিস্টেম’ শীর্ষক পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রিজওয়ানা বলেন, পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা হচ্ছে দুর্যোগ মোকাবেলায় স্থিতিশীলতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি শক্তিশালী হাইড্রোলজিক্যাল সিস্টেম ভবিষ্যৎ দুর্যোগের সঠিক পূর্বাভাস দিতে সহায়ক হবে, যার মাধ্যমে জীবন, সম্পদ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে।
তিনি আরও বলেন, এ ক্ষেত্রে উজানের দেশগুলোর রিয়েলটাইম তথ্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তুলতে সরকারি সংস্থা, বৈজ্ঞানিক এবং স্থানীয় অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে একটি সহজপ্রাপ্য এবং কার্যকর পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান এবং ডব্লিউএমও হাইড্রোলজি এবং পানি সম্পদ বিভাগের প্রধান ড. হুইরিন কিম। এছাড়াও সরকারি সংস্থার প্রতিনিধি, এনজিও এবং আন্তর্জাতিক অংশীদাররা কর্মশালায় অংশ নেন এবং হাইড্রোলজিক্যাল ঝুঁকি মোকাবেলায় একটি শক্তিশালী পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করেন।
এর আগে, সৈয়দা রিজওয়ানা হাসান অনলাইনে যুক্ত হয়ে গাজীপুরে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) এর নীতিমালা এবং কার্যক্রমের ওপর অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page