April 25, 2026, 3:25 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে কয়লা খনিতে হামলা ; ২০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীরা রাতভর গুলিবর্ষণ করে ২০ কয়লা খনি শ্রমিককে হত্যা করেছে। পুলিশ শুক্রবার এ খবর জানায়।

ঘটনাস্থল থেকে দুকি জেলার পুলিশ প্রধান আসীম শফি বলেছেন, রাত সাড়ে ১২টায় ‘পালিয়ে যাওয়ার আগে’ প্রায় ৪০ জন বন্দুকধারী আধ ঘন্টা ধরে শ্রমিকদের ওপর গুলিবষণ করে।

তিনি আরো বলেছেন, ‘তাদের সঙ্গে রকেট লাঞ্চার ও হ্যান্ড গ্রেনেড ছিল।’
জেলার সিনিয়র এক সরকারি কর্মকর্তা কলিমুল্লা কাকারও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠিগুলো পাকিস্তানের সবচেয়ে দরিদ্রতম কিন্তু খনিজ সম্পদে ভরপুর প্রদেশটিতে প্রাকৃতিক সম্পদ আহরন প্রকল্পগুলো টার্গেট করে নিয়মিত হামলা চালিয়ে আসছে।

এসব প্রকল্পে বিশেষ করে প্রতিবেশি চীন অর্থায়ন করে, কিন্তু সশস্ত্র দলগুলো সম্পদ মজুত করে রাখার অভিযোগে প্রায়ই হামলা চালায়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page