August 20, 2026, 2:07 pm
শিরোনামঃ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার
এইমাত্রপাওয়াঃ

ইউনিফিলের ওপর ইসরাইলি হামলা অগ্রহণযোগ্য : ইতালির প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি লেবাননে জাতিসংঘের অন্তর্র্বতী বাহিনী (ইউনিফিল)-এর ওপর ইসরাইলি সশস্ত্র বাহিনীর হামলা ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রীর অফিস রোববার জানায়, জর্জা মেলোনি তার ইসরাইলি প্রতিপক্ষকে একটি ফোন কলের মাধ্যমে একথা বলেছেন।

রোম থেকে সিনহুয়া জানায়, গত চার দিনে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ইউনিফিল অবস্থানে বেশ কয়েকবার গুলি চালানোর পরে এই ফোন কলটি করা হয়।

২৩ সেপ্টেম্বর থেকে ইসরাইল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই তীব্র করেছে, দেশজুড়ে বিমান হামলা শুরু করেছে এবং সম্প্রতি আইডিএফ সৈন্য নিয়ে দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে।

মেলোনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জোর দিয়ে বলেন যে দক্ষিণ লেবাননে মোতায়েনকৃত শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।

মেলোনির অফিস বলেছে যে তিনি পুনর্ব্যক্ত করেন যে ইউনিফিলের ওপর ইসরাইলি সশস্ত্র বাহিনীর হামলা অগ্রহণযোগ্য। মেলোনি নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে মিশনটি আঞ্চলিক স্থিতিশীলতায় সহায়তা করার জন্য নিরাপত্তা পরিষদের আদেশের ভিত্তিতে কাজ করে থাকে।

ইতালি বর্তমানে ইউনিফিলে সৈন্য প্রেরণকারী ৪৮ দেশের অন্যতম। ইউনিফিল ইসরাইল ও লেবাননের মধ্যে বিভক্তি নির্দেশক ব্লু লাইন বরাবর প্রায় ১০ হাজার শান্তিরক্ষী নিয়ে কাজ করে থাকে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page