April 25, 2026, 12:33 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইরানে হামলা চালাবে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ইসরাইল বলেছে, তারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইরানে হামলা চালাবে।

এদিকে ইসরাইল হোয়াইট হাউসকে আশ্বস্ত করেছে, তারা ইরানের ওপর পরিকল্পিত প্রতিশোধমুলক হামলা চালানোর সময় তেহরানের পরমাণু বা তেলের স্থাপনায় হামলা চালাবে না। মার্কিন সংবাদমাধ্যম সোমবার এই খবর জানায়। এই অঞ্চলে তাদের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ প্রধানকে ও ইরানের বিপ্লবী গার্ডের এক জেনারেলকে ইসরাইল হত্যা করার জবাবে গত ১ অক্টোবর ইরান ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর ইসরাইল ইরানের ওপর পাল্টা হামলা চালানো অঙ্গীকার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাইসকে আশ্বস্ত করেছেন যে, তেহরানে পাল্টা হামলা চালানোর সময় তারা শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এই বিষয়ে ইসরাইল অঙ্গীকার করে। এছাড়া সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের আলাপেও এই বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, ‘ইসরাইলের এই পরিকল্পনায় ওয়াশিংটনের মধ্যে স্বস্তি ফিরে আসে।’
এদিকে ইসরাইল বলেছে, তারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইরানে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page