August 13, 2026, 12:27 pm
শিরোনামঃ
বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সরকার কর্মসংস্থান অধিদপ্তর করার কথা ভাবছে : শ্রম উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার একটি কর্মসংস্থান অধিদপ্তর করার কথা ভাবছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের নামে কর্মসংস্থান (শ্রম ও কর্মসংস্থান) আছে, কিন্তু কোথাও কর্মসংস্থান নিয়ে কাজ করার কোনো কিছু নেই। এত বছরের এ মন্ত্রণালয়ের ইতিহাসে কর্মসংস্থান নিয়ে একটা কাজও করেনি। কর্মসংস্থান নিয়ে কাজ করার একটা অধিদপ্তরও নেই। কোনো স্ট্রাকচারও নেই, যেখান থেকে আমরা কর্মসংস্থান নিয়ে কাজ করব। কিছু পেলে হয়ত সেখান থেকে কাজ করা সহজ হতো।

তিনি বলেন, আমরা একটা কর্মসংস্থান অধিদপ্তর করার কথা ভাবছি। বর্তমান বাস্তবতায় কোন ধরনের কর্মসংস্থানের দিকে আমরা যাব, বাংলাদেশের যুবকদের আমরা ড্রাইভ করাব সেটার জন্য একটা আউটলাইন প্রস্তুত করার জন্য কাজ করছি। কর্মসংস্থান অধিদপ্তর কী নিয়ে কাজ করবে, কীভাবে কাজ করবে, কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে, ব্যবস্থাপনা করবে; সেই আউটলাইনটা রেডি হলে আমরা কর্মসংস্থান অধিদপ্তরের ঘোষণাটা দিয়ে কার্যক্রম শুরু করব। এটা যদি আগে থেকে থাকত, তবে আমাদের কাজ করতে সুবিধা হতো।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page