August 13, 2026, 5:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রপতির সাথে ঘানার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে আজ বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ঘানার অনাবাসিক হাইকমিশনার ওয়াকু আছোমাহ চেরেমেহ।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি ঘানার বিদায়ি হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ ঘানার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও ঘানার মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আগামী দিনে আরো বিস্তৃত হবে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ঘানার অনেক সম্ভাবনাময় খাত রয়েছে এবং এ সকল খাতে দু’দেশ একযোগে কাজ করতে পারে যাতে দু’দেশই লাভবান হতে পারে।

রাষ্ট্র প্রধান এসব সম্ভাবনাকে কাজে লাগাতে দু’দেশের মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

ঘানার বিদায়ি হাইকমিশনার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানান।

হাইকমিশনার বলেন, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ঘানা একে অপরকে সমর্থন ও সহযোগিতা করে থাকে।

তিনি বলেন, ঘানা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কাজ করে যাবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page