April 25, 2026, 10:49 am
শিরোনামঃ
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক
এইমাত্রপাওয়াঃ

হামাস টিকে আছে এবং টিকে থাকবে : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার বলেছেন, গাজায় ইসরাইলি সামরিক অভিযানে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু সত্ত্বেও হামাস টিকে আছে এবং টিকে থাকবে।

খামেনি বলেন, ‘ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের জন্য তার প্রয়ান অবশ্যই বেদনাদায়ক’, ‘কিন্তু এটি সিনওয়ারের শাহাদাতের সাথে শেষ হয়ে যাবে না।’

তিনি এক বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনি ইসলামি আন্দোলন ‘হামাস টিকে আছে এবং টিকে থাকবে।’

খামেনি সিনওয়ার সম্পর্কে তার প্রথম মন্তব্যে বলেন, সিনওয়ার ‘প্রতিরোধ ও সংগ্রামের দীপ্তিমান ব্যক্তিত্ব ছিলেন।’

সিনওয়ারকে ২০২৩ সালের অক্টোবর ইসরাইলে হামলার মূল পরিকল্পনাকারী হিসাবে দেখা যা গাজা যুদ্ধের সূত্রপাত করে। বুধবার তাকে হত্যা করা হয়।

খামেনি বলেন, ‘তিনি নিষ্ঠুর ও আগ্রাসী শত্রুর বিরুদ্ধে অটল প্রত্যয় নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন এবং কৌশল ও সাহসের সাথে তাদের আঘাত হেনেছিলেন।’

খামেনি আরো বলেন, ‘তিনি ৭ অক্টোবর, ২০২৩-এর অমোচনীয় আঘাতকে এ অঞ্চলের ইতিহাসে তার উত্তরাধিকার হিসাবে রেখে গেছেন এবং এরপর তিনি সসম্মানে ও সগৌরবে শহাদাতের সুউচ্চ সোপানে আরোহণ করেছেন।’

ইরানের রাজধানী তেহরানে গত জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার পর সিনওয়ার হামাসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page