April 25, 2026, 10:49 am
শিরোনামঃ
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হাইতির অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  হাইতির উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরও সম্প্রসারিত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। দরিদ্র ক্যারিবিয়ান দেশটি শক্তিশালী বিভিন্ন অপরাধী চক্রের কাছ থেকে নিয়ন্ত্রণ ফিরে পেতে সংগ্রাম করছে। জাতিসংঘ সদর দফতর থেকে এএফপি এখবর জানায়।

মোট ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সবাই এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবে জাতিসংঘের সদস্য দেশগুলোকে ‘অস্ত্র এবং এ সম্পর্কিত সমস্ত ধরণের সামগ্রী’ হাইতিতে পাঠানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পূর্ববর্তী নিষেধাজ্ঞায় শুধুমাত্র ছোট অস্ত্র ও গোলাবারুদ প্রেরণ বন্ধ রাখা।

ইকুয়েডর এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রণীত প্রস্তাবে নির্দিষ্ট হাইতিয়ানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণের জন্য একটি কমিটির এক বছরের পুনর্নবীকরণও অন্তর্ভুক্ত রয়েছে।

নিরাপত্তা পরিষদ প্রথম ২০২২ সালের অক্টোবরে নিষেধাজ্ঞা অনুমোদন করে, কিন্তু সেই সময়ে এই ব্যবস্থা শুধুমাত্র অপরাধী চক্রের একজন নেতা জিমি চেরিজিয়ারকে উদ্দেশ্য করে করা হয়েছিল।

ফেব্রুয়ারির শেষের দিকে, রাজধানী পোর্ট-অ-প্রিন্সে চেরিজিয়ার একটি সমন্বিত অপরাধী চক্রের বিদ্রোহ শুরু করে, যার ফলে শেষ পর্যন্ত দেশটির অনির্বাচিত প্রধানমন্ত্রী পদত্যাগ এবং একটি অন্তর্বর্তী পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করে।

তারপর থেকে, একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন এবং কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী হাইতির সংগ্রামী পুলিশ বাহিনীকে সমর্থন করার জন্য সেদেশে এসেছে, যদিও অপরাধী চক্রগুলো তাদের ব্যাপক নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছে।

অক্টোবরের গোড়ার দিকে, পন্ট সোন্ডে শহরে গ্রান গ্রিফ চক্রের এক আক্রমণে কমপক্ষে ১০৯ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়, যা দেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে খারাপ গণহত্যার মধ্যে একটি।

এই চক্রের নেতা, লাকসন এলান, কয়েক দিন আগে জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছিল, এখন যাতে সাত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন প্রতিনিধি ডরোথি শিয়া শুক্রবার নিরাপত্তা পরিষদে বলেছেন যে হাইতির পরিস্থিতি ‘এখনো ভয়াবহ।’

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র হাইতির নিরাপত্তা ও মানবিক সংকট নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। অনেক মানুষ চলমান সহিংসতার শিকার হচ্ছে।’

কেনিয়া মিশনকে সহায়তার জন্য নভেম্বরে ৬০০ অতিরিক্ত পুলিশ অফিসার পাঠাবে। এই মিশন গত বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত হয়েছিল কিন্তু এটি জাতিসংঘের কোন শান্তিরক্ষা মিশন নয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page