February 1, 2026, 10:47 am
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ঘূর্ণিঝড় “দানা’মোকাবেলায় প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি নিতে জরুরী সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পশ্চিম মধ্যসাগরে সৃষ্টি ঝড় দানা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে,ভোলার জেলা প্রশাসন।
এরই অংশ হিসেবে আজ বুধবার

বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান বাসস’কে জানিয়েছেন,ঝড় মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নেয়া হয়েছে। যার অংশ হিসেবে ৯৮ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।এছাড়াও খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে, সিপিপি ও রেডক্রিসেন্টসহ অন্তত ১৫ হাজার স্বেচ্ছাসেবীকে।

এছাড়াও নগদ ৯ লাখ টাকা,সাড়ে ৩’শ শুকনো খাবার, শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্য এবং ৫’শ মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসাঈন বাসস’কে বলেন,ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয় রেখেছি। তাদের একাধিক টিম প্রস্তুত রয়েছে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনা হবে।

তিনি বলেন, জেলার ৭৮৯ টি আশ্রয় কেন্দ্র, ১৭ টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে আজ সকাল সাড়ে ১০ টা থেকে জেলায় বৃষ্টিপাত হয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছেন উপকূলের বাসিন্দারা।

তবে জেলা আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ অক্টোবর সন্ধ্যা থেকে ২৫ অক্টোবর দুপুরের মধ্যে ভারতের উড়িষ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এটি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে ভোলা ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়া অধিদপ্তর ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে। ফলে উপকুলীয় এলাকার নদী ও সাগরের মাছধরা নৌকা ও ট্রলারগুলোর অধিকাংশই এখন নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে খবর মিলেছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page