October 2, 2026, 12:32 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত লড়াই চলবে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা হাশেম সাফিউদ্দিনের শাহাদাতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে হাশেম সাফিউদ্দিন শহীদ হয়েছেন বলে হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) এই বিবৃতি দিল।

বিবৃতিতে শহীদ সাফিউদ্দিনের পরিবারের সদস্য, মধ্যপ্রাচ্যের জনগণ ও প্রতিরোধকামী সংগঠনের যোদ্ধা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনকে অমার্জনীয় অপরাধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এবং এইসব অপরাধের ক্ষেত্রে আমেরিকার সরাসরি সহযোগিতা করছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, প্রতিরোধ আন্দোলনের নেতাদের শহীদ করার মধ্যদিয়ে এসব সংগঠনকে দুর্বল করা যাবে না বরং তাদের প্রতিশ্রুতি, মনোবল ও বিশ্বাস আরো বেড়ে যাবে। ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের সম্পূর্ণ অবসান এবং ফিলিস্তিনি জনগণের অধিকার পুরোপুরিভাবে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page